রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ঝিনাইদহে গরু ব্যবসায়ীকে হত্যার পর গাছে লাশ ঝুলিয়ে রেখেছে দূর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক গরু ব্যবসায়ীকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হোসেন আলী (৬৫)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাবরা মাঠের একটি বাগানের আমগাছ থেকে ওই ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু আলী জানান, বুধবার বিকালে গান্না যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর মরদেহ গাছে ঝুলতে দেখে তাদের খবর দেন।

হোসেন আলী গান্না থেকে ৬০ হাজার টাকা বাড়িতে আনার কথা বলে বের হয়েছিলেন। তাদের ধারণা, টাকা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। যেখানে হোসেন আলীকে হত্যা করা হয়েছে তার পাশেই একটি ব্যাগে আম, ছাতা ও পায়ের জুতা পড়ে ছিল।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোসেন আলীর পা বাঁধা ও মুখের মধ্যে রুমাল ঢোকানো রয়েছে।

তবে কী কারণে হত্যা করা হয়েছে তা পুলিশ তদন্ত করছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765