রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ঝিনাইদহে গণধর্ষণের শিকার কিশোরী, থানায় মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা মাঠপাড়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

ধর্ষিতার চাচা মঙ্গলবার রাতে জানান, সোমবার সন্ধ্যার দিকে খাজুরা গ্রামের মুন্তাজ আলীর ছেলে বাদশা, মন্টু মন্ডলের ছেলে রুহুল আমীন ও একই গ্রামের জাফরের ছেলে মুন্নু তার ভাতিজিকে মাঠ থেকে তুলে নিয়ে গণধর্ষণ করার পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে যায়। ভূমিহীন পাড়ার এক ব্যাক্তি ধর্ষিতাকে বাড়ি পৌছে দেয়। বাড়ি এসে ধর্ষিতা সব খুলে বলে।

গ্রামবাসি জানায়, সন্ধ্যার দিকে মেয়েটি পাশের মাঠে গরু আনতে গেলে তিন বখাটে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে একটি মামলা করেছেন, যার নং ২৮। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765