বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঝালকাঠিতে এক ইয়াবা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড

ঝালকাটি প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  সাইফুর রহমান ওরফে কামাল সরদার (৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড প্রদান করে।
বৃহস্পতিবার  ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের মৃত আবদুল হক সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়,যে, ২০১৭  দুপরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ফেরিঘাট সংলগ্ন খাদ্যগুদাম এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ সাইফুর রহমানকে গ্রেপ্তার করে। ঐ সময় তার কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাঁঠালিয়া থানার এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল হোসেন ওই বছরের ৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামির উপস্থীতিতে এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশীদ সিকদার।
image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765