শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জেনে নিন বাংলাদেশের পাসপোর্টের রঙ সবুজ কেন?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

বিশ্বে যে পাসপোর্টগুলো ব্যবহার করা হয়, তা কেবল চারটি রঙের হয়। এই চারটি রঙ হচ্ছে- কালো, নীল, লাল ও সবুজ।

বিষয়টি যথেষ্ট আশ্চর্যজনক। তবে কোন রঙের পাসপোর্ট কোন দেশ ব্যবহার করবে সে বিষয়ে কোনো অফিসিয়াল নিয়ম নেই।

যেকোনো দেশ এই চারটি রঙের যেকোনো একটি বেছে নিতে পারে নিজেদের দেশের পাসপোর্ট হিসাবে। শুধু তাই নয়, এই পাসপোর্টের জন্য নির্ধারিত নীল, কালো, সবুজ ও লাল রঙের শেডগুলোর মধ্যেও আবার অনেক ধরন রয়েছে।

কেন পাসপোর্টগুলো কেবল এই চারটি রঙের তৈরি হয়? গাঢ় রঙ হওয়ায় পাসপোর্টগুলো তার গায়ের ময়লা এবং পোশাকের চিহ্নগুলোও লুকোতে সক্ষম।

দেশগুলো নীল, সবুজ, লাল ও কালো- এই রঙগুলোই বেছে নেয়। কারণ গোলালির মতো হালকা রঙের তুলনায় এগুলোকে আরও বেশি সরকারি দেখায়।

একটি দেশের পাসপোর্টের রঙ তাদের সংস্কৃতির পাশাপাশি ঐতিহাসিক তাৎপর্য বিবেচনা করেও নির্ধারিত হতে পারে।

যেমন- সবুজ রঙের পাসপোর্টগুলো সাধারণত ইসলামী দেশগুলোর জন্য, এর একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে। বারগেন্ডি অর্থাৎ লাল রঙঘেঁষা পাসপোর্টগুলো সাধারণত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পাসপোর্টের জন্য পছন্দসই রঙ, আবার ভারতের পছন্দ নীল।

তবে কিছু নিয়ম রয়েছে, যা সব দেশকে অবশ্যই মেনে চলতে হয়। পাসপোর্ট সবসময় এমন কোনো উপাদানের তৈরি করা উচিত, যাকে বাঁকানো যায়। এমন উপাদানে তৈরি করা হয় যাতে সেটি রাসায়নিক বিক্রিয়া, তীব্র তাপমাত্রা, আর্দ্রতা ও আলো প্রতিরোধ করতে পারে।

মেন্টাল ফ্লাসের মতে, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) পাসপোর্টের টাইপফেস, টাইপ আকার এবং ফন্ট সম্পর্কে সুপারিশ করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765