শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




জি কে শামীম ইস্যুতে ফেসবুক লাইভে যা বললেন নায়িকা মিষ্টি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

‘টেন্ডার কিং’ জি কে শামীম র‌্যাবের হাতে ধরা পড়ার পর থেকেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যার ধাক্কা লেগেছে মিডিয়া পাড়াতেও। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে শোবিজের অনেকের সঙ্গে শামীমের ঘনিষ্ঠতার তথ্য। নায়িকা মিষ্টি জান্নাতকে ইঙ্গিত করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে এবার নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে এসে এ বিষয়ে মুখ খুললেন তিনি। ফেসবুক লাইভের চুম্বকাংশ তুলে ধরা হলো:

মিষ্টি জান্নাত বলেন, আমি যাকে (জি কে শামীম) চিনি না, আমি যার নাম লাইফে শুনিনি, তার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। প্রথমে বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, যে নায়িকা মানে স্ক্যান্ডাল হতেই পারে। কিন্তু এত নায়িকা থাকতে আমি কেন? আমার আম্মু আমাকে বলেছে, আমি এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি আত্মহত্যা করবেন। যার কারণে আমি মিডিয়াতে মুখ খুললাম এবং ফেসবুক লাইভে আসলাম। আমি যদি চুপ থাকি তাহলে মানুষ মনে করবে আমি ঘটনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, যদিও সাংবাদিক সরাসরি আমার নাম লিখেনি। তবুও এমনভাবে লিখেছে যে, সেই নায়িকা ডেন্টালে পড়ে, খুলনার মেয়ে। এতে স্পষ্ট বোঝা যায় সেটা আমি। আমাকে এতে ইঙ্গিত করা হয়েছে। অনলাইনে এ নিয়ে বিভিন্ন খবর আসছে। আমার প্রশ্ন হচ্ছে আমি যদি কিছু না করে থাকি। এতে আমার যে মান-সম্মান নষ্ট হচ্ছে সেটা কে ফেরত দেবে? আমি একটি পরিবারে থাকি। ডেন্টাল কলেজে পড়ছি। সেখানে আমার বন্ধুরা রয়েছে তারা বিষয়টি কিভাবে দেখবে?

এই নায়িকা আরও বলেন, এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নেবো কিনা, তা সময়ই বলে দেবে। র‌্যাব অফিস, ডিবি অফিস ও আমার আইনজীবীরা সব জায়গায় খোঁজ নিয়েছে। কিন্তু সে (জি কে শামীম) আমার নাম বা কিছু বলেনি। আর জি কে শামীম ইস্যুটা আমি জানি-ই না। এতে কেন আমার নাম বারবার জড়ানো হচ্ছে। যে সাংবাদিক প্রথমে আমার নামটা জাড়িয়েছে তার কাছে যদি প্রমাণ থাকে, তবে তিনি সাবমিট করুক। যদি প্রমাণ করতে পারে, আমি শাস্তি মাথা পেতে নেব। আর যদি তা না পারেন তা হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

নিজের নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করে মিষ্টি জান্নাত এসময় তার কাজ ও বিভিন্ন ব্যবসার কথা জানান। তবে ব্যবসার বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেন, আমি বলিউডে কাজ করছি। কলকাতায় কাজ করেছি, করছি। এর পাশাপাশি আমি নিজের ইচ্ছাতেই বিভিন্ন বিজনেস করে যাচ্ছি। ব্যবসা করতে গেলে ব্যাংক ও ফান্ডের প্রয়োজন আছে। আর আমার প্রত্যেক ব্যবসায় পার্টার রয়েছে। আমার যে বয়স তাতে আমি ব্যবসা করতেই পারি। আমার ব্যবসায়িক পার্টনার থাকতেই পারে। কোনো প্রমাণ ছাড়া জি কে শামীমের সঙ্গে আমাকে জড়ানো একেবারেই অনুচিত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765