শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জি এম কাদের বিরোধীদলীয় নেতা, স্পিকারকে জাপার চিঠি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা করে সংসদে চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ জন সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে এ চিঠি দেন। জাতীয় পার্টির ১৫ জন সংসদ সদস্যের সম্মতিপত্রও চিঠিতে আলাদা আলাদা করে সংযুক্ত করে দেয়া হয়।

এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, নাজমা আক্তার, শরিফুল ইসলাম ও জিন্না প্রমুখ উপস্থিত ছিলেন। স্পিকার দেশের বাইরে থাকায় চিঠিটি গ্রহণ করেন স্পিকারের দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সংসদ সচিবের কাছেও চিঠির একটি কপি দেয়া হয়।

জানা গেছে, সংসদে বিরোধীদলীয় নেতা করা হয়েছে জিএম কাদেরকে আর উপনেতা বেগম রওশন এরশাদ।

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরই কে হবেন দলের প্রেসিডেন্ট ও সংসদে বিরোধীদলীয় নেতা- তা নিয়ে শুরু হয় রশি টানাটানি। দলের একটি পক্ষ এরইমধ্যে জিএম কাদেরকে দলের প্রেসিডেন্টের পদ দিয়েছেন। এতে নাখোশ রওশন ও তার অনুসারীরা। এরপর শুরু হয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়ে মতবিরোধ। এ মতবিরোধের মধ্যেই জিএম কাদেরের পক্ষে বেশিরভাগ এমপির স্বাক্ষর নিয়ে সংসদে চিঠি জমা দেয়া হল। জাতীয় পার্টির মোট সংসদ সদস্য সংখ্যা ২২ জন। এর মধ্যে আজ জমা হওয়া চিঠিতে আলাদা আলাদা স্বাক্ষর রয়েছে ১৫ জনের

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765