রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




জিতলে হবে রেকর্ড, হারলে জুটবে লজ্জা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই হারের পথে রয়েছে বাংলাদেশ। আজ ম্যাচের চতুর্থ দিন বৃষ্টি এসে হার কিছুটা বিলম্বিত করছে বটে। তবে দুই দিন টানা বৃষ্টি না হলে বাংলাদেশের হার প্রায় নিশ্চিত। ইতিহাসের তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তানের কাছে হার মানে লজ্জা ছাড়া আর কিছু নয়। ১৯ বছর ধরে টেস্ট খেলা একটি দলের ক্রিকেটাররা যদি এমন অপেশাদার মনোভাব দেখায়, তার চেয়ে বড় দুঃখের কিছু নেই!

ইতিহাস সবদিক দিয়েই বাংলাদেশের বিপক্ষে। সোজা কথায়, চট্টগ্রাম টেস্ট জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। দুই উইকেট হাতে রেখে তৃতীয় দিন শেষে আফগানিস্তান ৩৭৪ রানের লিড পেয়ে গেছে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। চট্টগ্রামে বাংলাদেশ চতুর্থ ইনিংসে কখনোই রান তাড়া করে জিততে পারেনি। সর্বোচ্চ সাফল্য তিনটি ড্র। এর মধ্যে একটিতে ছিল বৃষ্টির সহায়তা। বাকি দুটি পাঁচ দিন রান উৎসবের সৌজন্যে।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স মোটেও বলার মতো নয়। একমাত্র সাকিব আল হাসানের পরিসংখ্যানটাই চোখে পড়ে। ১৯ ইনিংসে ৪১.৮৮ গড়ে করেছেন ৬৭০ রান করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। মুমিনুল হক ১২ ইনিংসে ৩৬.২০ গড়ে ৩৬২ রান। মুশফিকুর রহিম ৩৬.১৬ গড়ে ২১ ইনিংসে ৬৮৭ রান। এই তিনজন বাদে চতুর্থ ইনিংসে বাকি ব্যাটসম্যানদের পরিসংখ্যান এতটাই লজ্জাজনক যে না বলাই ভালো।

গোটা ক্রিকেটবিশ্ব জানে, বাংলাদেশ আবেগ দিয়ে ক্রিকেট খেলে। বিশেষজ্ঞরা বারবার এই ‘আবেগ’ কমিয়ে পেশাদার হওয়ার পরামর্শ দিয়েছেন। ক্রিকেট বিষয়ে বোর্ড কর্মকর্তাদের হস্তক্ষেপ বন্ধের জন্য গণমাধ্যমে রিপোর্টও হয়েছে বহুবার। খেলায় হার-জিত থাকতেই পারে। তার মানে এই নয় যে, নবীনতম একটি দলের কাছে ঘরের মাঠে অপেশাদার ক্রিকেট খেলে হারতে হবে! এই হার অবশ্যই লজ্জার! এখন দেখার, বৃষ্টি এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে কিনা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765