শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
জিিএম কাদের-ফাইল ছবি

প্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর আজ প্রথমবারে মতো সংবাদ সম্মেলনে আসেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়, জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার দুপুর একটায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর সংকটের মুখে থাকা দলটিতে এটাই তাঁর ভাই জিএম কাদেরের প্রথম সংবাদ সম্মেলন।

পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে আগেই বলা হয়, দলকে ঢেলে সাজাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বেশ কিছুদিন ধরেই জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি মারা যান। এরপর আজ তাঁকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলো।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765