বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




জিআরপি থানায় গণধর্ষণের ঘটনা তদন্ত শুরু করেছে কমিটি

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

খুলনা জিআরপি (রেলওয়ে) থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের সিনিয়র এএসপি ফিরোজ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত শুরু করে।

কমিটির অন্য দুই সদস্য হলেন- কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের ডিআইও-১ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শ ম কামাল হোসেইন ও দর্শনা রেলওয়ে ইমিগ্রেশন ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ বাহারুল ইসলাম।

তদন্ত কমিটির প্রধান এএসপি ফিরোজ আহমেদ জানান, জিআরপি থানার পুলিশ সদস্যদের ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ ও তাদের সাক্ষ্যগ্রহণ করেন। এ ব্যাপারে অভিযোগকারীর পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। তবে এখনো আদালত থেকে কোনো নির্দেশনা কিংবা কাগজপত্র পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও এবং ওসিসির সমন্বয়কারী ডাক্তার অঞ্জন কুমার চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগকারির ডাক্তারি পরীক্ষার পর নমুনা ঢাকায় ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসতে এক মাস সময় লাগতে পারে।

গত রোববার আদালতে খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেন এক গৃহবধূ। তার অভিযোগের প্রেক্ষিতে সোমবার খুমেকে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠণ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765