শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জামালপুরের ডিসিকে ওএসডি করা হচ্ছে: প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে। নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার রাতে সংবাদমাধ্যমকে জানান, জামালপুরের ডিসিকে ওএসডি করার প্রক্রিয়া চলছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চার মিনিট ৫৮ সেকেন্ড ও ২৪ মিনিট ৫৮ সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে জামালপুরের ডিসি আহমেদ কবীরকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ভিডিও প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। তবে জেলা প্রশাসক ঘটনাটি অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমরা দেখছি। দু-এক দিনের মধ্যে এটি সমাধান হবে।

এদিকে রোববার অফিস খুললে বিষয়টি তদন্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি তদন্ত দল জামালপুরে যাওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। তবে শুক্রবার সকাল থেকে ওই আইডিতে ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার আগেই তা ভাইরাল হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765