বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




জাবি‘র বাগান থেকে গভীর রাতে পাঁচ তরুণীসহ ১০ বহিরাগত আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
জাবিতে গভীর রাতে আটক বহিরাগত তরুণ-তরুণীরা-নতুনবার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের দক্ষিণ পাশের বাগানের (সুইজারল্যাণ্ড) শেষ প্রান্তে পাঁচ তরুণীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত ১টার দিকে তাদেরকে নেশাদ্রব্যসহ লেকের পাশ থেকে আটক করে প্রক্টরিয়াল টিম। তাদের সঙ্গে জাবির ৪৫ ব্যাচের দর্শন বিভাগের ফাহিম মোকারম ছিলেন বলে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানিয়েছেন।

প্রক্টর বলেন, ‘সুইজারল্যান্ডের শেষ প্রান্তে বনের ভেতর কিছু ছেলে মেয়ে একত্রে গান বাজনা করছে জানতে পেরে সেখানে যাই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করি। তাদের মধ্যে ৫ জন তরুণী ছিলেন।’

তিনি আরও জানান, ‘ফাহিম মোকাররম আমাদের দেখে প্রথমে চলে যায়। পরে আবার এসে আটকরা তার অতিথি বলে দাবি করে। তরুণীদের তাদের অভিভাবকের কাছে ফোন দিতে বলি। কিন্তু তারা অস্বীকৃতি জানায়।’

আটকদের মধ্যে একজন এর আগেও একবার নেশাগ্রস্ত অবস্থায় প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়েছিলেন বলে জানান প্রক্টর।

এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘আটকদের অভিভাবকের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় অভিভাবক অথবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

আরো পড়ুন: খুলনায় হোটেলে অনৈতিক কাজের অভিযোগে আটক ৩

ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করা যায়, আটকরা ম্যাসেঞ্জারে অভিভাবক সাজানোর জন্য কয়েকজনকে অনুরোধ করছে। এসব সাজানো অভিভাবকদের সঙ্গে কথা বলেই তারা প্রক্টরিয়াল বডির কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছেন।

আটককৃতদের প্রক্টরিয়াল বডি সিকিউরিটি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765