শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ফ্যাক্সাই’, বিদ্যুৎহীন ৯ লাখ বাড়ি

আন্তর্জািতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ফ্যাক্সাই। সোমবার ভোরের আগে দেশটির রাজধানী টোকিওর পূর্বদিকের চিবা শহরের উপকূল দিয়ে টাইফুনটি স্থলে উঠে আসে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই ৯ লাখেরও বেশি বাড়িঘর।

জানা গেছে, এই টাইফুন এতটাই শক্তিশালী যে সাম্প্রতিক সময়ের রেকর্ড ভাঙা বাতাসের বেগ নিয়ে জাপানে আঘাত হেনেছে এটি। খবর রয়টার্স ও বিবিসির।
ঘণ্টায় সর্বোচ্চ একটানা ২০৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ফ্যাক্সাই ওই উপকূলে আঘাত হানে। এটাই চিবায় আঘাত হানা সর্বোচ্চ গতিবেগের টাইফুন বলে এনএইচকে জানিয়েছে। টাইফুনটি স্থলে উঠে আসার পর ভারী বৃষ্টিপাত শুরু হয়।

এ পরিস্থিতিতে টোকিওর দুটি বিমানবন্দরে ১৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়। টোকিওর অনেকগুলো ট্রেন লাইন কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাইরে বের না হতে সতর্ক করে কর্তৃপক্ষগুলো।

তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু গুরুতর আহত বিশোর্ধ্ব এক নারীকে তার বাড়িতে থেকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। ধাতুর থাম ভেঙে তার বাসার একটি অংশে পড়লে সে অংশটি গুড়িয়ে যায়।

এছাড়া, ছোটখাটো কিছু ভূমিধসের ঘটনা ঘটেছে এবং প্রবল পানির তোড়ে একটি সেতু ভেসে গেছে বলে জানা গেছে। এক পর্যায়ে পুরো কামোগাওয়া শহরসহ প্রায় নয় লাখ ৩০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল বলে এনএইচকে জানিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765