বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জাতিসংঘে গিয়ে সেলফি তুলে ভাইরাল এই রাষ্ট্রপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে রাষ্ট্রপ্রধানদের মেলা বসে রীতিমতো। সেখানে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বৈঠকসহ সার্ক, ওআইসির মতো সংস্থা ও জোটের বৈঠকও সেরে নেন তারা।

এ ছাড়া অধিবেশনে প্রত্যেকের বক্তব্য তো আছেই। সেখানে রিসেপ তায়েপ এরদোয়ান যেমন জ্বালাময়ী বক্তব্য দেন, আবার হাসির পাত্রও হন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদি-ইমরান খান আবার হাসান রুহানি-ট্রাম্প পরস্পরের বিরুদ্ধে উত্তেজনাও ছড়ান।

কিন্তু সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অন্য এক দৃশ্য দেখা গেল। অন্যান্য রাষ্ট্রনেতারা যখন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন তাদের ছাড়িয়ে আলোচনায় উঠে এলো এল সালভাদরের প্রেসিডেন্টের নাম।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বক্তব্য রাখতে গিয়ে সবাইকে চমকে দিয়ে ‘আগে একটা সেলফি’ তুলতে দেখা যায় প্রেসিডেন্ট নায়িব বুকেলেকে।

বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে বক্তব্য শুরু করার আগে, বুকেলে সবাইকে চমকে দিয়ে বলেন, ‘আমি একটা সেলফি নিলে আপনারা আশা করছি বিরক্ত হবেন না।’

শুধু তাই নয়, জাতিসংঘকে কটাক্ষ করেও তার মন্তব্য, ‘বিশ্বাস করুন এই ভাষণের থেকে সেলফি নিয়েই বেশি আলোচনা হবে। তাই আমি আশা করছি, সেলফি ভালো হবে!’

পরে ১১ লাখ ফলোয়ারের জন্য নিজের টুইটার অ্যাকাউন্টে সেই সেলফি শেয়ার করেন এল সালভাদরের প্রেসিডেন্ট।

এদিকে তার ওই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। শুধু টুইটারেই কমপক্ষে সাড়ে ৩ হাজার রিটুইট হয়েছে। লাইক পড়েছে ২৭ হাজার। অধিবেশনে বক্তব্য দিলেও সেই সেলফি নিয়েই আলোচনায় তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765