শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




জাকির নায়েককে নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহাথির মোহম্মদের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

জাকির নায়েককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডঃ মাহাথির মোহম্মদ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনই জাকির নায়েককে বহিঃসমর্পণ করার ইস্যু নিয়ে কোনও কথা বলেননি। ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে এ বিষয়ে কোন কথা তাদের হয়নি।

একটি সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, “খুব বেশি দেশ নেই যারা জাকির নায়েককে চায়। আমার শুধু মোদির সঙ্গে দেখা হয়েছে। তবে তিনি জাকির নায়েককে নিয়ে তিনি কিছু জিজ্ঞাসা করেননি, কোন কথা হয়নি।”
ভারত-মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের সাক্ষাতের কথা জানিয়ে ভারতের বিদেশ মুখপাত্র বিজয় গোখলে বলেছিলেন, “প্রধানমন্ত্রী মোদি জাকির নায়েকের বিষয়টি নিয়ে সরব হয়েছেন। দু’জনই সিদ্ধান্ত নিয়েছেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে মালয়েশিয়া নিউ দিল্লির সঙ্গে যোগাযোগ রাখবে।”

পিস টিভিকে ঘিরে বিতর্কের মাঝে ২০১৬ সালেই জাকির নায়েক মুম্বাই ছেড়ে সৌদি আরব চলে যান। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বন্ধ হয় পিস টিভির সম্প্রচার। পরে জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। শেষ তিন বছর সেই দেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি। এখনও দেশছাড়া করার সিদ্ধান্ত না নিলেও, জাতি বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে কিছুদিন আগেই নায়েকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া সরকার। নজরদারি চালাচ্ছে সেই দেশের সরকার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765