বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারত সরকার সংসদে যে বিল পাস করেছে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হয়েছে। কাশ্মীরের আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স পিটিশনটি করেছে। শনিবার ন্যাশনাল কনফারেন্সের পক্ষে সুপ্রিম কোর্টে পিটিশনটি দাখিল করেন দলটির নেতা মোহাম্মদ আকবর লোন এবং হাসনাইন মাসুদি।

পিটিশনে বলা হচ্ছে, জম্মু এবং কাশ্মীর আইন (পুনর্গঠন), ২০১৯ সাংবিধানিকভাবে অকার্যকর। সংবিধানের ৩৭০ (১) (ঘ) অনুচ্ছেদে জম্মু-কাশ্মীরের সংবিধানকে পুনস্থাপিত করার কোনো ক্ষমতা দেয়া হয়নি।রাজ্যের মানুষ এবং তাদের নির্বাচিত প্রতিনিধিদের (কাশ্মীরের বিধানসভা) সঙ্গে আলোচনা ও কোনো ধরনের সম্মতি না নিয়েই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা একতরফাভাবে রদ করা হয়েছে। যার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতাকে সামান্যতম মূল্যায়ন করা হয়নি।

সুপ্রিম কোর্টকে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। গত ৫ আগস্ট সংবিধানে পাওয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে মোদি সরকার। আর কাশ্মীরিরা যাতে এর কোনো প্রতিবাদ করতে না পারে তাই সেখানে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765