শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জম্মু-কাশ্মিরে নিষেধাজ্ঞা শিথিল, টেলিফোনে ফিরল সংযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
ফাইল ছবি

অবশেষে কিছুটা স্বস্তি ফিরল জম্মু-কাশ্মীরে। গতকাল শনিবার সকাল থেকে কাশ্মীর উপত্যকার ৩৫ থানা এলাকায় নিষেধাজ্ঞা শিথিল করা হল। একথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের যোজনা কমিশনের প্রধানসচিব রোহিত কনসল।

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত কোনো অঞ্চল থেকে গণ্ডগোলের খবর মেলেনি। এদিন সকালেই দিনভরের জন্য কিশত্‌ওয়ার থেকে ১৪৪ ধারা ওঠানো হয়। এছাড়াও শনিবার সকাল থেকেই কাশ্মীর উপত্যকার শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি এক্সচেঞ্জ খুলে দেওয়া হয়েছে। ৫০০০০ ল্যান্ডলাইনের সংযোগও চালু হয়ে গেছে।
জম্মুতে ইতিমধ্যেই টেলিফোনের ল্যান্ডলাইন এবং মোবাইল ফোনের লাইন চালু হয়ে গেছে। শনিবার থেকে জম্মুর পাঁচটি জেলায় ২জি ইন্টারনেটও চালু করে দেওয়া হয়েছে। কনসলের আশা, পরিস্থিতি এরকম স্বাভাবিক থাকলে আজ রবিবার সন্ধ্যার মধ্যে আরও টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে।

ইন্টারনেটের লাইন ৩জি এবং ৪জি সংযোগও উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখার পর যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে বলে মনে করছে প্রশাসন। জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম বলেছেন, জঙ্গি হামলার কথা মাথায় রেখেই দফায় দফায় যোগাযোগ ব্যবস্থা চালু করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থার উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765