বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




জম্মুতে আছড়ে পড়ল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। জম্মুর পুঞ্চ এলাকায় বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, জম্মুর পুঞ্চের কাছে ভারতীয় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার আছড়ে পড়ে। ওই হেলিকপ্টারে ভারতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ডার রবীন সিংহসহ সাত উচ্চপদস্থ অফিসার ছিলেন। তবে তারা সবাই অক্ষত রয়েছেন।

যান্ত্রিক ত্রু টির কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

পুরো বছরজুড়েই নিয়মিত বিরতি দিয়ে বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ভারতে। গত ২৭ সেপ্টেম্বর সামরিক প্রশিক্ষণের সময়ই ভূটানে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। এতে ঘটনাস্থলেই দুই পাইলটের প্রাণহানি ঘটেছে।

কোনোরকম যুদ্ধ অভিযান ছাড়াই আকাশে ওড়ার সময় বিধ্বস্ত হয়ে পড়ছে ভারতীয় যুদ্ধবিমানগুলো।

চলতি বছরেই পৃথক ১০টি ঘটনায় অন্তত ১১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যম।

এসব দুর্ঘটনায় পাইলটসহ কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন।

ওই দুর্ঘটনাগুলো ও ক্ষতির হিসাব দিয়ে সংবাদমাধ্যমটি ২০১৯ সালকে ভারতীয় বিমানবাহিনীর জন্য একটি রক্তাক্ত বছর আখ্যা দিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765