বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জমির দ্বন্দ্বে অভুক্ত মাকে তালাবদ্ধ রাখল ছেলে!

নাটোর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে সারাদিন ধরে অভুক্ত বৃদ্ধ মাকে ঘরে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। শনিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দিনভর অভুক্ত মাকে উদ্ধার করে খাবারের ব্যবস্থা করেছেন। পুলিশের এমন কর্মকাণ্ডকে স্থানীয়রা প্রশংসা করেছেন। ভুক্তভোগী মায়ের নাম হাজেরা বেওয়া (৯০)। তিনি ওই গ্রামের মৃত বিশারদের স্ত্রী।

বাগাতিপাড়া মডেল থানার উদ্ধারকারী এস আই শহিদ জানান, স্বামী মারা যাওয়ার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ হাজেরা বেওয়া। এরপর থেকে চার ছেলে সন্তানের মধ্যে তিনি ছোট ছেলের আক্তারুজ্জামানের বাড়িতে থাকেন। ছেলেদের একজন প্রতিবন্ধী। অন্যরা সবাই তাদের মায়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন।

জমি জমা নিয়ে ভাইদের মধ্যে আক্তারুজ্জামানের দ্বন্দ্ব হয়। এ ঘটনায় অন্য ভাইয়েরা মারধর করতে পারে এমন আতংকে তিনি মাকে ঘরে তালাবদ্ধ রেখে স্ত্রীসহ অন্যত্র চলে যান। দুপুর গড়িয়ে গেলেও খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিলেন বৃদ্ধা। জানালা দিয়ে দেখতে পেয়ে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। এরপর প্রতিবেশীরা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালকে জানালে তিনি সেখানে পুলিশ পাঠান।

পরে পুলিশ গিয়ে তালা খুলে বৃদ্ধা হাজেরা বেওয়াকে উদ্ধার করে। অবশেষে সারাদিন পর বিকালে অভুক্ত সেই মাকে পুলিশ খাবারের ব্যবস্থা করে দেন।

এ ব্যাপারে অভিযুক্ত ছেলে আক্তারুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

তবে ছোট ভাই মাকে আটকে রেখেছে এমন কথা স্বীকার করে বৃদ্ধার বড় ছেলে বাচ্চু মিয়া ওরফে টুলু বলেন, জমি নিয়ে আব্দুল মজিদের সঙ্গে আক্তারুজ্জামানের দ্বন্দ্ব হয়েছে, তবে তার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। বরং ছোট ভাইয়ের বাড়িতে তার মা থাকলেও তার কাছেই খাওয়া-দাওয়া করেন বলে তিনি জানান।

এ ব্যাপারে ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, বৃদ্ধা মাকে উদ্ধার করে তার অন্য ছেলেদের জিম্মায় দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিষয়টি উপজেলা প্রশাসন তদারকি করবে বলে তিনি জানিয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765