শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘জনগণ ভোট দিতে পারেনি’ বক্তব্যের জন্য মেননকে ধন্যবাদ ড. কামালের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

একাদশ সংসদ নির্বাচন সম্পর্কে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘দেরিতে হলেও মেনন সত্য কথা বলেছেন। ওই নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। সত্য কথা বলার জন্য মেননকে ধন্যবাদ।’

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে।

খালেদা জিয়াকে দেখতে যাওয়ার বিষয়ে অনুমতি নেয়ার জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হবে।

বিএনপির মিডিয়া উইংয়ের প্রধান শায়রুল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে আজই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হবে।

সভা শেষে ড. কামাল হোসেন বলেন, ‘২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা রয়েছে। কিন্তু সমাবেশের অনুমতি এখনো পাওয়া যায়নি। ২১ তারিখে অনুমতি দিলে পরদিন সমাবেশ করা তো কঠিন কাজ। আমরা তো ঐকমত্যের কথা বলছি, সংঘাতের কথা বলছি না। সুতরাং কেন অনুমতি পাওয়া যাবে না। সমাবেশের অনুমতি না দেয়ার মানে তো গণতন্ত্র ধ্বংস করা।’

ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা আ স ম আবদুর রব বলেন, সভায় নেতারা কারাগারে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে যাবে।

আ স ম রব আরও জানান, এই সরকারের আমলে বুয়েটের ছাত্র আবরারসহ আরও যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচারের দাবিতে ঐক্যফ্রন্ট রক্তাক্ষরে গণস্বাক্ষর সংগ্রহ করবে। তারপর তা জাতিসংঘসহ দেশি–বিদেশি বিভিন্ন সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লা চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, বিএনপির ইকবাল হাসান মাহমুদ, জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যর মমিনুল ইসলাম, জেএসডির তানিয়া রব ও আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765