শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে স্লোগান দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শান্ত চত্বরের কাছে পৌঁছলে পেছন থেকে ধাওয়া করেন জবি শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন পড়ে যান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আব্দুর রশিদসহ অন্তত দুইজনকে বেধড়ক মারধর করতে দেখা যায়।

ঘটনার পর জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল শুরু করি। হঠাৎ পেছন থেকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি এ হামলার তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় ক্যাম্পাসে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765