বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ছেলের নির্যাতন থেকে বাঁচতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলনে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২০

ছেলের নির্যাতন থেকে বাঁচতে সরকারের বিভিন্ন মহলসহ আইন প্রয়োগকারি সংস্থার দ্বারে দ্বারে ঘুরেও নিরাপত্তাহীনতায় ভুগছেন এক বৃদ্ধা মা। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেছেন তিনি।

আজ বুধবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পল্লবী এলাকার বাসিন্দা ৭৬ বয়সী সাহিদা রহমান জানান, তার ছোট ছেলে হাফিজুর রহমান জুয়েল দীর্ঘদিন জার্মান বসবাস করছে। মাঝেমধ্যে দেশে আসতো। পল্লবী থানাধীন ১০ নম্বর সেকশন, ১ নম্বর লেন, এ ব্লকের ৬ নম্বর বাড়িটি তাদের। বাড়ির ৮২ শতাংশ মালিক তার ছোট ছেলে জুয়েলের। কিন্তু সে বিদেশে থাকাবস্থায় জোর করে তার বড় ছেলে আজিজুর রহমান প্রায় পুরো বাড়িটি দখলে নিয়ে নেয়। তার এ কাজে বাঁধা দিতে গিয়ে তিনি নাজেহাল হন। এমনকি তাকে প্রায়ই নির্যাতন করতো আজিজুর ও তার স্ত্রী ফরিদা বেগম। বৃদ্ধা হওয়ার পরও আমাকে ৬ তলার একটি ফ্লাটে থাকার ব্যবস্থা করেছে, যা অমানবিক। এছাড়া তাকে কোনো ভরন পোষনও দেননা তার বড় ছেলে আজিজ।

তিনি আরো জানান, তার স্বামী জিল্লুর রহমান ২২ বছর আগে মারা যান। এরপর থেকেই মুলত বাড়ি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে বড় ছেলে আজিজ। এছাড়া হাফিজের স্বাক্ষর নকল করে গ্রামীন ফোনকে বড়িরে ছাড়ে টাওয়ার নির্মাণের অনুমতি দিয়ে প্রতিমাসে ভাড়া নিচ্ছে আজিজ। এসব ঘটনায় আজিজের বিরুদ্ধে মামলা করলে কারাগারে পাঠানো হয় তাকে। পরে গত ১২ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়ে বাসায় এসেই তার ওপর হামলা চালায় এবং মারধর করে। বর্তমানে হাফিজ দেশে থাকায় তাকেও বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

বাসার আশপাশে প্রায়ই অপিরিচিত লোকজনের আনাগোনা দেখে আমার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন তিনি। এ অবস্থা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765