বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি, আটক ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় ছেলেধরা সন্দেহে আলম নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গুরতর আহতাবস্থায় তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মঙ্গলবার ভোরে পাইকপাড়ার দারুল কোরআন কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আলম পৌর এলাকার গয়লা বটতলার আব্দুর রহিমের ছেলে। মাদকাসক্ত আলমের পেশা চুরি করা বলে জানিয়েছে এলকাবাসী।

ভোরে মাদ্রাসায় চুরি করতে গিয়ে জানালা দিয়ে ঢোকার সময় ছেলেধরা সন্দেহে আলমকে গণপিটুনি দেয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের মো. আয়নাল, মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে মাদকাসক্ত ও চোর। এ ঘটনায় অধ্যক্ষসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765