শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ছাত্রীর যৌনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করায় শিক্ষক আটক

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

খুলনার কয়রা উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীর যৌনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ওই শিক্ষকের নাম মোঃ রুহুল কুদ্দুস। তিনি উপজেলার খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

ছাত্রীর বাবা আজিজুল হক সরদার জানান, তার মেয়ে গত সোমবার স্কুল থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার সকালে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সে চিকিৎসকের কাছে তার অসুবিধার কথা প্রকাশ করে। তাকে চিকিৎসার পর ওই চিকিৎসক ঘটনাটি তাদেরকে জানায়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্যাহ বাহার বলেন, ‘গত সোমবার শ্রেণিকক্ষে পাঠদানের সময় সহকারি শিক্ষক রুহুল কুদ্দুস ওই ছাত্রীর যৌনাঙ্গে লাঠি দিয়ে গুতা মারে বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765