শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বিবস্ত্র করে পিটুনি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

ছাত্রীদের যৌন হয়রানি ও তাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে রাস্তায় প্রকাশ্যে বিবস্ত্র করে পিটিয়েছে উত্তেজিত জনগণ। তারপর ওই শিক্ষককে বিবস্ত্র অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় এ ঘটনা ঘটেছে বলে কলকাতার কয়েকটি বাংলা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত শিক্ষকের নাম শেখ ফিরোজ খান। অনেক দিন ধরেই তিনি বিদ্যালয়টির ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন। তার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই অভিভাবকরা তাকে এমন শাস্তি দিয়েছেন।

বুধবার ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে। খবর পেয়ে উত্তেজিত জনতা স্কুলে হাজির হয়ে ওই শিক্ষককে আটক করে রাস্তায় নিয়ে যায়। সেখানে তাকে পিটুনি দেয়া হয়।

এদিকে, অভিযুুক্ত শিক্ষক ফিরোজ খান তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন বলে জানা গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765