বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ছাত্রীকে একা পেয়ে…

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

নওগাঁর মান্দায় শিক্ষক কর্তৃক নবম শ্রেণির এক শিক্ষার্থী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ছোট চকচম্পক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি ছোট চকচম্পক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভিকটিমের দাদি জানান, শুক্রবার সকালে আমার নাতনি প্রাইভেট পড়ার জন্য শিক্ষক আমিনুল ইসলামের বাসায় নিয়ে যায়। এ সময় সেখানে আর কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। এর কিছু পরে নাতনি কাঁদতে কাঁদতে বাসায় ফিরে তার মায়ের নিকট ধর্ষণের বিষয়টি জানায়।

শিক্ষার্থীর দাদি আরো বলেন, অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে শিক্ষক আমিনুল ইসলাম আমার নাতনিকে ডেকে বাসার তিনতলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। শিক্ষক আমিনুলের পরিবার প্রভাবশালী হওয়ায় সংখ্যালঘু পরিবারটি চরম আতঙ্কে রয়েছে বলেও দাবি করেন ভিকটিমের দাদি।

স্থানীয়রা জানান, এ ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের নিকট গত শনিবার মৌখিক অভিযোগ দেন। কিন্তু প্রধান শিক্ষক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।

অবশেষে গতকাল সোমবার ভিকটিমের মা বাদী হয়ে মান্দা থানায় শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাটি অবহিত হয়ে শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765