বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ছাত্রাবাসে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

রাবি প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

রাত পোহালেই শুরু হবে বিভাগের তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা। এর আগের দিনই গলায় ফাঁস দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষে (২০১৬-১৭) শিক্ষার্থী। বাড়ি গাইবান্ধা জেলায়।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী আমজাদের মোড় এলাকার রাজু ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে মতিহার থানা পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে জানিয়েছেন তারা।

মেসে অবস্থানকারী শিক্ষার্থীরা জানান, ঘরের দরজা খুলছিলেন না ফিরোজ কবির। অনেক ডাকাডাকির পর উপায় না দেখে মতিহার থানা পুলিশকে বিষয়টি জানান তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দেয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে যাই। ছেলেটির পরিবারের সঙ্গে কথা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে নিহত ফিরোজের সহপাঠী রেজাউল করিম বলেন, সকাল সাড়ে ৯টায় তার সঙ্গে সর্বশেষ কথা হয়। আগামীকাল পরীক্ষা শুরু হবে কিন্তু ও বলেছিল পরীক্ষা দেবে না। শুনে ভাবছিলাম হয়তো মজা করে বলছে। এমন একটি ঘটনা ঘটাবে বিশ্বাসই করতে পারছি না।

ফিরোজের বন্ধু জহুরুল ইসলাম ইমন জানান, বিভাগের মেধাতালিকায় দ্বিতীয় আছে ফিরোজ। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত। বাবা নেই ওর। সবার সঙ্গে ততটা মিশত না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765