বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রেল লাইনের উপর থেকে একটি ছাগল সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রুহিয়া থানার ঘোনি মহেশপুর নিরিবিলি পাড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১টার সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস রুহিয়া থানার ঘনিমহেশপুর নিরিবিলি পাড়া এলাকা অতিক্রম করার সময় রেল লাইন থেকে একটি ছাগল সরাতে গেলে ট্রেনটির সঙ্গে মনোয়ারা বেগমের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় সমকালকে বলেন, নিরিবিলি পাড়ায় রেলওয়ের জমিতে মনোয়ারা বেগমের বাড়ি এবং ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশের সাথে আলোচনা চলছে। আলেচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765