শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ছক্কায় ধোনিকে টপকে এক নম্বরে রোহিত শর্মা

স্পোটস ডেস্ক :
  • প্রকাশ: সোমবার, ১৭ জুন, ২০১৯

ম্যাঞ্চেস্টারে ১৪০ রানের ঝকঝকে ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারা ভারতীয় ক্রিকেটারে পরিণত হন রোহিত৷ ওল্ড ট্র্যাফোর্ডে তিনি মোট ৩টি ওভারবাউন্ডারি মারেন৷ ফলে তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩৫৮৷ পাকিস্তান ম্যাচের আগে তিনি ধোনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন (৩৫৫)৷ পাকিস্তান ম্যাচের পর ধোনিকে টপকে এককভাবে এক নম্বরে চলে আসেন৷

ওয়ান ডে কেরিয়ারের ২৪ তম সেঞ্চুরি করেন রোহিত৷ সার্বিকভাবে ওয়ান ডে সেঞ্চুরির তালিকার ৯ নম্বরে রয়েছেন হিটম্যান৷ ভারতীয়দের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির ঠিক পিছনে তিন নম্বরে৷ আর একটি সেঞ্চুরি করলে এক যোগে বসে পড়বেন ডি’ভিলিয়র্স, গেইল ও সাঙ্গাকারার পাশে৷ তবে কম ম্যাচ খেলার সুবাদে তিন জনকে ছাপিয়ে ৬ নম্বরে চলে আসবেন রোহিত৷

বিশ্বকাপে এটি রোহিতের তৃতীয় সেঞ্চুরি৷ এই নিরিখে তিনি ছুঁয়ে পেলেন শিখর ধাওয়ান, রামিজ রাজা, ম্যাথিউ হেডেন, ভিভ রিচার্ডস, সঈদ আনোয়ার ও সনৎ জয়সূর্য্যর পাশে৷ ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে তাঁর থেকে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল সচিন তেন্ডুলকর (৬) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৪)৷

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে রোহিতের ১৪০ রানই এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷ তাঁর আগে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন কেবল বিরাট কোহলি (১০৭)৷

ওয়ান ডে কেরিয়ারের শেষ পাঁচটি ইনিংসে রোহিত শর্মার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৯৫, ৫৬, অপরাজিত ১২২, ৫৭ ও ১৪০৷ পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে পর পর পাঁচটি ওয়ান ডে ম্যাচে পঞ্চাশ রানের বেশি সংগ্রহ করলেন রোহিত৷ তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলিও অজিঙ্কা রাহানের৷

রোহিত শর্মা একমাত্র ভারতীয় হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে পর পর দু’টি সেঞ্চুরি করেন৷ গত বছর এশিয়া কাপে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে রোহিত ১১১ রানে অপরাজিত ছিলেন৷

লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং জুটিতে রোহিতের ১৩৬ রান বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড ওপেনিং পার্টনারশিপ৷ ১৯৯৬ বিশ্বকাপে সচিন ও সিধু ৯০ রান তুলেছিলেন ওপেন করতে নেমে৷ এতদিন সেটাই ছিল রেকর্ড৷

রোহিতের ১৪০ পাকিস্তানের বিরুদ্ধে যো কোনও ব্যাটসম্যানের করা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷ অ্যন্ড্রু সাইমান্ডস ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৪৩ রানে অপরাজিত ছিলেন৷ একটুর জন্য সেই রেকর্ড টপকানো হয়নি হিটম্যানের৷

ইংল্যান্ডের মাটিতে সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরি করার নিরিখে শিখর ধাওয়ানকে ছুঁয়ে ফেলেন রোহিত৷ দু’জনেই ইংল্যান্ডে চারটি করে ওয়ান ডে সেঞ্চুরি করেছেন৷

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765