বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চোরের ঘুষিতে ৩ দাঁত হারালেন মাদ্রাসা শিক্ষক

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

বরগুনার পাথরঘাটায় সুপারি চোর দুলাল প্যাদার ঘুষিতে ৩টি দাঁত পড়ে গেছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা শিক্ষক মো. আলমগীর হোসেন।

বৃহস্পতিবার ভুক্তভোগীর স্ত্রী পারভীন বেগম এ বিষয়ে স্থানীয় প্রেস ক্লাবে লিখিত অভিযোগ করেছেন।

আলমগীর হোসেন কাঁঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আবুল হোসেন মাস্টারের ছেলে ও তালুকের চরদুয়ানী নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। অভিযুক্ত দুলাল একই গ্রামের মৃত হাচন প্যাদার ছেলে।

লিখিত অভিযোগে স্ত্রী পারভীন বেগম বলেন, গত রোববার স্থানীয় দুলাল প্যাদা আমার বাড়ির সুপারি চুরি করায় তার বিরুদ্ধে স্বামী আলমগীর হোসেন ইউপি সদস্য শাহ জালালের কাছে অভিযোগ করে বাড়ি ফিরছিলেন।

এ সময় দুলাল আমার স্বামীকে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘুষি মেরে তার সামনের ৩টি দাঁত ফেলে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চোর দুলালও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। পরে আবার তার মাথায় নিজেই আঘাত করে হাসপাতালে ভর্তি হন।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতিমা রিমু জানান, দুলাল প্যাদাকে ভর্তি করে চিকিৎসা দেয়ার মতো কোনো ইনজুরি হয়নি। পরবর্তীকালে বিভিন্ন মাধ্যম থেকে অনুরোধ করায় তাকে ভর্তি নেয়া হয়, তবে তার তেমন কোনো গুরুতর সমস্যা নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহ জালাল মারধরের ঘটনার কথা স্বীকার করে জানান, দুলাল প্যাদা আলমগীরকে ঘুষি মেরে সামনের ৩টি দাঁত ফেলে দিয়েছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765