শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




চেহারায় বয়সের ছাপ রুখবে যে তেল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

আজকাল আয়নার সামনে দাঁড়ালে বয়সের তুলনায় চেহারায় বার্ধক্যের ছাপ বেশি লাগে? ঘুরে-ফিরে সেই দায়ি করেন জীবনের স্ট্রেস ও টেনশনকেই? দুঃশ্চিন্তা আপনার চেহারায় দ্রুত বয়সের ছাপ ফেলতে সাহায্য করে। ঠিকমতো ঘুম না হওয়াও আপনাকে দ্রুত বুড়িয়ে দেয়।

বয়স বাড়লেও, চেহারায় বয়সের ছাপ পড়ুন এটা আমরা কেউই চাই না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যার জন্য বয়সের ছাপ পড়ে। কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে ত্বকের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার যে বয়স হয়েছে, তাও বোঝা যাবে না।

আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন একটি মাত্র ঘরোয়া উপাদানের কথা যা ব্যবহারে আপনার চেহারায় জ্যোতি বাড়বে। সেটি হলো নারিকেল তেল। যেভাবে ব্যবহার করবেন নারকেল তেল-

নারকেল তেল

মুখ ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এরপর মুখে লেগে থাকা পানি ভালোভাবে মুছে নিন। পরে আঙুলের ডগায় সামান্য ভার্জিন নারিকেল তেল দিয়ে গোটা মুখে আর গলায় বৃত্তাকারে মাসাজ করুন। সারারাত তেলটা মুখে বসতে দিতে হবে। প্রতিরাতে শুতে যাওয়ার আগে এভাবে মুখে তেল মাসাজ করলে আপনার মুখে বয়সের ছাপ পড়বে না।

লেবু ও নারিকেল তেল

১ চা চামচ কাঁচা দুধে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এবার ১ টেবিল চামচ ভার্জিন নারিকেল তেল দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে দুই-তিন মিনিট মাসাজ করুন। তারপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765