শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




চুয়াডাঙ্গায় তিন নারীসহ সাত ডেঙ্গু রোগী সনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিন নারীসহ সাত জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত এক নারীসহ পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত তারা সদর হাসপাতালে ভর্তি হন। এর আগে চিকিৎসা নিয়েছেন আরও দুই নারী। এদের সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
ডেঙ্গু আক্রান্তরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ার আজিম উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৫০), বাগানপাড়ায় শের আলীর ছেলে আব্দুল মোহাইমেন (৩৮), সদর উপজেলার দীননাথপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে সেলিম হোসেন (৪০), মেহেরপুর জেলার মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারিক হাসান (২১) ও সদর উপজেলার বোয়ালমারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (১৯)। এছাড়া বৃহস্পতিবার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের রাজু আহমেদের স্ত্রী নাজনিন সুলতানা (৩০) ও পৌর এলাকার শেখ পাড়ার রহিমা খাতুন (৩৫) চিকিৎসা নিয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, রবিবার পর্যন্ত তিন নারীসহ সাতজন ডেঙ্গু রোগিকে শনাক্ত করা হয়েছে। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সকল রোগির রক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিচ্ছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765