বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
ছবি নতুনবার্তা

চুয়াডাঙ্গায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমীর পার্শ্ববর্তী রাস্তায় দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।

আহত শোয়েব রিগান শহরের মাঝেরপাড়ার আজম আলীর ছেলে এবং ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির নেতা। তাকে এক ভ্যানচালক রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। তবে কারা এবং কেন রিগানকে কুপিয়েছে তা পুলিশ বলতে পারছে না।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাহেলা খাতুন গার্লস একাডেমীর সামনে সড়ক ধরে জেলা শহরে ঢুকছিলেন এক ভ্যানচালক।

এসময় তিনি দেখতে পান রক্তাক্ত এক যুবক রাস্তার পাশের ড্রেনের ওপর পড়ে আছে। তিনি তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল ইসলাম বলেন ‘প্রতিপক্ষ ছাত্রলীগের নামধারী কিছু ব্যক্তি রিগানকে এলোপাতাড়ি কুপিয়েছে।’

তিনি বলেন, বশির নামের এক ছাত্রলীগ কর্মীর কাছে টাকার লেনদেন নিয়ে প্রতিপক্ষ ছাত্রলীগ গ্রুপের কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। রিগান টাকা পরিশোধ করে বশিরকে আনতে যায়। এরই মধ্যে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

শোয়েব রিগান জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি বলে শাহাবুল ইসলাম জানান।

রাত ১টার দিকে চুয়াডাঙ্গার এনডিসি সিব্বির আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ছাত্রলীগ নেতা শোয়েব রিগানের জবানবন্দি নিয়েছেন। শোয়েব রিগানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর জানান, শোয়েব রিগানের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765