শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চীনে স্কুলে হামলায় ৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। ওইদিনই শিশুরা প্রথম স্কুলে গিয়েছিল।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় প্রদেশটির এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে এ হামলা হয়। এসময় আরও দুই শিশু আহত হয়েছে। খবর সিএনএনের।

এনশি শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, সে সময়ই হামলা চালায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি।

হতাহত শিশুদের বয়স জানা না গেলেও চীনের এলিমেন্টারি স্কুলগুলোর শিক্ষার্থীদের বয়স সাধারণত ছয় থেকে ১৩ বছরের মধ্যেই থাকে।

হামলাকারীকে পুলিশ আটক করলেও তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় কমিটি ও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনে এর আগেও স্কুলে হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর অক্টোবরে এক নারী ছুরিকাঘাত করে জখম করেছিল ১৪ স্কুল শিক্ষার্থীকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765