শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




চীনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

চীনের চাংচুং-শেনজেন মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৬ জন।

শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের

জিয়াংসু প্রদেশের ইশিং শহরের পুলিশ জানিয়েছে, বাসের সামনের একটি চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার ডিভাইডার ভেঙে বিপরীত দিকের লেইনে ঢুকে পড়লে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত ৩৬ জনের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ওই বাসে মোট ৬৯ জন এবং ট্রাকে তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর প্রায় আট ঘণ্টা চাংচুন-শেনজেং মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765