বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চিপস’র প্রলোভনে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালি প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ায় এক কন্যা শিশুকে (৮) চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল মালেক গাজী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে কলাপাড়া পুলিশ।

শনিবার মালেক গাজীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

উপজেলার উত্তর লালুয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদের গাজীর ছেলে মালেক গাজী। তিনি কলাপাড়া শহরের একজন ব্যবসায়ী।
এদিকে, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে কলাপাড়া পৌর শহরের দারুল ইহসান মডেল মাদরাসা’র শিশু শিক্ষার্থী বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সিকদার সড়কের মুসা ভ্যারাইটিজ স্টোরে চকলেট কিনতে যায়। এসময় দোকানদার ওই বৃদ্ধ তাকে চিপস খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে দোকানের মধ্যে নিয়ে যায়। পরে তাকে কোলে নিয়ে আদর করার নামে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এর এক পর্যায়ে ওই শিশুর ডাক চিৎকারে স্থানীয়রা এসে মালেককে ধরে পুলিশে সোপর্দ করে।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, লম্পট বৃদ্ধকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই বৃদ্ধের বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন নিপীড়নের তথ্য পাওয়া গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765