সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




চিতলমারীতে শতাধিক অসচ্ছল পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারনে সৃষ্ট দুরবস্থায় বাগেরহাটের চিতলমারীতে শতাধিক অসচ্ছল কর্মহীন গৃহবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা এবং বোয়ালিয়া শ্রীশ্রী কাশীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি ডা. বিপ্লব কান্তি বিশ্বাস (জয়) সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকালে কাশীকৃষ্ণ সেবাসংঘ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জয়, প্রভাষক কৌশিক ব্রত বিশ্বাস, প্রধান শিক্ষক কিশোর কুমার বালা, প্রভাষক বিদ্যুৎ কুমার বিশ্বাস, সেবা সংঘের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস, সমাজ সেবক নির্মল চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য জগদীশ চন্দ্র বোস প্রমূখ।

ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জয় বলেন, বর্তমান সময়ে সবাই কর্মহীন অবস্থায় গৃহবন্দী রয়েছে। অনেকের আয়ের উৎস্য বন্ধ থাকায় সংসারের ব্যয়ভার বহণ করতে পারছেন না। অনেকে মানবেতর জীবনযাপন করছেন। মানবিক কারনে আমি নিজস্ব অর্থায়নে বোয়ালিয়া পূর্বপাড়া, বোয়ালিয়া পশ্চিমপাড়া, খলিশাখালী, শান্তিপুর ও পরানপুর গ্রামের বিভিন্ন স্তরের অভাবীদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছি। আজ শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে। বিভিন্ন ধাপে এ খাদ্যসহায়তা প্রদান অব্যাহত থাকবে।
প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি করে আলু, পিয়াজ, ডাল, লবন ও সাবান দেয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765