শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চিতলমারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

চিতলমারী(বাগেরহাট)প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন

কোরবানীর ঈদকে সামনে রেখে চিতলমারীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুল আলম পুলিশ প্রশাসন নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি সদর বাজারে মিষ্টি, ফাষ্টফুড ও ফুটপাতের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন এবং ফুটপাতে অবৈধভাবে বসা দোকান আগামী সপ্তাহের মধ্যে তুলে নেয়ার নির্দেশ দেন।
অভিযানকালে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন আইনে চিতলমারী বাজারে সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণের জন্য ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপর দিকে প্রদীপ ফাষ্টফুডে উন্মুক্ত পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরির জন্য একই পরিমান টাকা জরিমানা আদায় করেন। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর বাজারে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে সকল মিষ্টি, ফাষ্টফুড, ফিস ফিড, মুদি ও ওষুধের দোকানপাটে তালা লাগিয়ে মালিকেরা সটকে পড়ে।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যজিষ্ট্রেটের মোঃ মারুফুল আলম জানান, ‘খাবারের গুণগত মান ও বাজারে শৃঙ্খলা রক্ষার্থে এরকম অভিযান প্রতি হাটবার নিয়মিতভাবে পরিচালিত হবে। এছাড়া বাজারে রাস্তার উপর যারা অবৈধভাবে দোকানপাট মেলে চলাচলের জায়গা দখল করে আছে তাদেরকে এক সপ্তাহের মধ্যে অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ জানান হয়েছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765