শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রি অভিযোগে ক্ষমতাসীন দলে দুই নেতা বহিস্কার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

বাগেরহাটের চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির অভিযোগে চিতলমারীর টিসিবি’র ডিলার বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাব ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মিলন মাঝিকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

শুক্রবার বিকালে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের স্বাক্ষতির পত্রে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। অপরদিকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেকলীগের আহবায়ক এস এম সোয়েল ও যুগ্ম-আহবায়ক আব্দুল কাদের এবং বিশ্বজিত সরকার স্বাক্ষরিত পত্রে চিতলমারী উপজেলা আওয়ামী স্বচ্ছসেবক লীগের আহবায়ক মোঃ মিলন মাঝিকে দল এ অব্যাহতি প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা যৌথভাবে অভিযান পরিচালনা করে সদর বাজারের আবির স্টোর থেকে ৯২ লিটার টিসিবি’র পুষ্টি সয়াবিন তেল উদ্ধার করেন। এ সময় কালোবাজারের মাধ্যমে টিসিবি’র পন্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765