সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




চাকরির প্রলোভনে নারীকে গণধর্ষণ, দুই ব্যবসায়ী কারাগারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

জধানীর ধানমন্ডিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই আসামি শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তাদের জামিনের আবেদন করা হয়। মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী উভয়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত রবিবার রাতে ধর্ষিত ওই নারী ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, মামলা দায়েরকারী ওই নারীর গ্রামের বাড়ি উত্তরবঙ্গে। তিনি ধানমন্ডির একটি মেসে থাকেন। গত ২৬ সেপ্টেম্বর চাকরির প্রলোভন দেখিয়ে শাকিল কামাল তার ধানমন্ডি কার্যালয়ে ওই নারীকে ধর্ষণ করেন। গত রবিবার আবার ওই নারীকে তার কার্যালয়ে ডেকে নেন। সেখানে আগে থেকেই তার বন্ধু পরিচয়ধারী প্রকৌশলী মহিউদ্দিন অবস্থান করছিলেন। ওইদিন দুজনেই তাকে ধর্ষণ করেন। পরে রবিবার রাতে ওই নারী মামলা করেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765