বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




চাকরির প্রলোভনে অর্থ আত্মসাত : এসআই কারাগারে

পটুয়াখালি প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় পুলিশের এক এসআইকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানো নির্দেশ দেয়।

পুলিশের এসআই মো. শামীম আকন রাজধানীর মোহাম্মদপুর থানায় কর্মরত। এছাড়াও ওই মামলায় অপর আসামি তার ছোট ভাই পুলিশ কনষ্টেবল আল-আমিন আকন বরগুনা থানায় কর্মরত রয়েছে। সোমবার আদালত দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পেরায়ানা জারি করেন। আসামিরা পটুয়াখালী সদর উপজেলার জামুরা তেলিখালী গ্রামে মৃত ইউছুব আকনের ছেলে।
বাদীর পক্ষের আইনজীবি এ্যাড. রুহুল আমিন রেজা জানান, মামলার আসামি পুলিশের এসআই শামীম আকন ও তার ছোট ভাই কনষ্টেবল আল-আমিন পুলিশে চাকুরি দেয়ার কথা বলে মামলার বাদী মিলন ডাকুয়ার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ১৩ লাখ ৬৯ হাজার টাকা নেয়। চাকরি দিতে ব্যর্থ হলে বাদী টাকা ফেরত চাইলে আসামিরা তালবাহানা করে সময়ক্ষেপন করে। পরে মিলন ডাকুয়া আদালতে একটি অভিযোগ দাখিল করলে আদালতের বিচারক তা আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই‘র পুলিশ পরিদর্শক মতিনুর রহমান গত ৬ জুলাই অভিযোগে সত্যতা পাওয়া গেছে বলে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তার প্রেক্ষিতে আদালতের বিচারক আমিরুল ইসলাম ১৫ জুলাই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর নিদের্শ দেয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ১ নং আসামী এসআই শামীম আকন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765