বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চাঁদা নিতে গিয়ে শ্রীঘরে যুবলীগ নেতা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরে ট্রলারে চাঁদাবাজির মামলায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন ও তার অপর এক সহযোগীকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে ডিবি পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।

জিয়া উদ্দিন তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের আবদুল করিমের ছেলে। আটক অপরজনের নাম আবু বক্কর। তিনি একই উপজেলার একই ইউনিয়নের আনোয়ারপুর লোহাচুড়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে তাহিরপুরের রক্তিনদী হতে চাঁদা আদায়কালে আটক করা হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী এসআই আমিনুল ইসলাম যুগান্তরকে জানান, আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সময় যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের চাঁদা আদায়ের আরও কয়েক সহযোগী কৌশলে পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765