বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চাঁদা আদায়কালে ট্রাক চাপায় যুবক নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার চাঁদা আদায়কালে ট্রাকের চাপায় ওয়াসিম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত একটার দিকে পৌর শহরের সোনালী ব্যাংক সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কে রাত একটার দিকে লাঠি হাতে কয়েকজন যুবক পৌরসভার নামে চাঁদা আদায় করছিলেন। এসময় একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় চাঁদা আদায়কারীরা। এরপর তারা ট্রাক চালকের নিকট ৭০ টাকা চাঁদা দাবি করেন। চালক ৫০ টাকা দেন। তারা ৫০ টাকা গ্রহণ না করায় চালক দ্রুত গতিতে ট্রাক নিয়ে চলে যান। এতে ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওয়াসিম নামের ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। সে চাঁদা আদায় করছিল কিনা তা জানি না। তবে ঘটনাটি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765