রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




চাঁদপুরে ইমামের কক্ষে মিলল ৩ মাদ্রাসাছাত্রের লাশ

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে ইমামের ছেলেসহ তিন মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতরা হলো- মসজিদের ইমাম বরগুনার জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৮), নূরানি তৃতীয় শ্রেণির ছাত্র মতলবের দশপাড়া এলাকার ইব্রাহিম (১২) ও মতলবের নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র রিফাত হোসেন (১৫)।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিন ছাত্রের লাশ উদ্ধার করেছি। আমি এখনো ঘটনাস্থলে রয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

স্থানীয়রা জানায়, মসজিদের ইমাম জামাল উদ্দিন জুমার নামাজের পর মিলাদ শেষে তার কক্ষের সামনে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন তার কক্ষ ভেতর থেকে বন্ধ। পরে তিনি জানালা দিয়ে দেখেন তার ছেলেসহ আরও দুটি ছেলে খাটের উপর শুয়ে আছে। এ সময় তাদের অনেক ডাকাডাকি করা হলেও কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে কক্ষের দরজা ভেঙে ওই তিনজনকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে আনার ৫ মিনিটের মধ্যে মারা যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765