শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চরম উৎকণ্ঠায় আসামের ৪০ লাখ বাংলাভাষী মানুষ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) এই তালিকা প্রকাশ করার কথা।

এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন রাজ্যের ৪০ লাখের বেশি বাংলা ভাষাভাষী হিন্দু ও মুসলমান। নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে চরম উৎকণ্ঠায় সময় পার করছেন তারা। বলা যায়, তাদের ভাগ্য এখন সুতার ওপর ঝুলছে।
এরা গত বছর ওই রাজ্যের ‘প্রমাণিত নাগরিক’ তালিকার বাইরে পড়ে গেছেন।

প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার লক্ষ্যে এক সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই তালিকা তৈরি করা হয়েছে।

এনআরসি প্রক্রিয়া আসলে কী?

এনআরসি হল একটি স্বাধীন ও প্রযুক্তি পরিচালিত প্রক্রিয়া যার মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করা যাবে। এ প্রক্রিয়া চালিত হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। কিন্তু এনআরসির নিয়মানুসারে কোনও ব্যক্তি যদি বিদেশি ট্রাইবুনাল দ্বারা বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে থাকেন, কোনও ব্যক্তি যদি স্থানীয় নির্বাচনী কর্মকর্তা দ্বারা ডি ভোটার বলে চিহ্নিত হয়ে থাকেন অথবা যদি কোনও ব্যক্তি বা তার উত্তরসূরীর যদি লিগ্যাসি সংক্রান্ত বিষয় বিদেশি ট্রাইবুনালে মুলতুবি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এনআরসি আপডেট প্রক্রিয়া থেকে বাদ রাখা হবে।

অন্যদিকে, এনআরসির চূড়ান্ত তালিকা এবং একে ঘিরে বাংলা ভাষাভাষী অধ্যুষিত বরাক উপত্যকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনআরসির সঙ্গে সঙ্গে রাজ্যে আসাম চুক্তির ৬-নম্বর ধারা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে ষাটের দশক থেকে চলে আসা পৃথক বরাকের দাবি আবার মাথাচাড়া দিচ্ছে।

ফের মাথাচাড়া দিচ্ছে পৃথক বরাকের দাবি

আজ প্রকাশিত হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি)’র চূড়ান্ত তালিকা এবং একে ঘিরে বাংলা ভাষাভাষী অধ্যুষিত বরাক উপত্যকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনআরসির সঙ্গে সঙ্গে রাজ্যে আসাম চুক্তির ৬-নম্বর ধারা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে ষাটের দশক থেকে চলে আসা পৃথক বরাকের দাবি আবার মাথাচাড়া দিচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765