বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব দাশ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বিপ্লব দাশ চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকার সন্তোষ দাশের ছেলে।

এর আগে গত শনিবার নগরের পার্ক ভিউ হাসপাতালে বাদশা মোল্লা নামে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

চমেক হাসপাতাল সূত্র জানায়, বিপ্লব দাশকে গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে আইসিইউতে নিতে হবে বলে পরামর্শ দেন। কিন্তু চমেক হাসপাতালের আইসিইউতে বেড খালি না পেয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় বিপ্লব দাশের স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে পুনরায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাশকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সমকালকে জানান, দুপুরে বিপ্লব দাশ এক যুবককে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765