সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির




চট্টগ্রামে ওয়াইফাই ব্যবহার নিয়ে বিরোধে দোকানি খুন

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

চট্টগ্রামে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার নিয়ে বিরোধের জেরে এক দোকানিকে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সকালে নগরের বায়েজিদ বোস্তামি থানার আমিন জুটমিল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম কুমিল্লার আবদুর রহমানের ছেলে। আমিন কলোনি এলাকায় একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে তার। এ ঘটনায় মোশাররফ হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার সমকালকে জানান, মঙ্গলবার রাতে ওয়াইফাই ব্যবহার নিয়ে আমিন কলোনির দোকানি আবুল কালামের সঙ্গে তার পাশের সেলাই মেশিন মেরামতের দোকানি মামুনের ঝগড়া হয়। এর জের ধরে বুধবার সকালে মামুন লোকজন নিয়ে এসে আবুল কালামকে তার দোকানের সামনে মারধর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, গুরুতর আহত আবুল কালামকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হয়। এর ঘণ্টাখানেক পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মোশাররফ হোসেন নামের এক যুবককে আটক করেছে। মোশাররফ অভিযুক্ত দোকানি মামুনের ভাই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765