বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঘর থেকে ত্রাণের টিন ফেরত দিতে বাধ্য হলেন ইউপি চেয়ারম্যান

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

সরকারের বিভিন্ন দফতরে অভিযোগের পর নিজের ঘর থেকে ত্রাণের ঢেউটিন খুলে ভুক্তভোগীকে দিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী।

সোমবার রাতে ব্যবহার করা টিন ফেরত দেয়ার বিষয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ভ্যানচালক একরামুল হক।

ভুক্তভোগী একরামুল হক উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা ত্রাণ অফিস থেকে গত দেড় বছর আগে নামুড়ি গ্রামের একরামুল হকের নামে ১৬টি ত্রাণের ঢেউটিন বরাদ্দ দেয়া হয়। সেই টিন পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলী নিজের বাড়িতে ব্যবহার করেন। একই সঙ্গে ওই ভ্যানচালকের নামে একটি সোলার প্যানেল বরাদ্দ নিয়ে চেয়ারম্যান নিজের কাজে ব্যবহার করেন। সেই টিন ও সোলার চাইতে গেলে কাল-পরশু দিবে বলে তালবাহনা করেন ইউপি চেয়ারম্যান শওকত আলী।

অবশেষে নিরূপায় হয়ে টিন ও সোলার উদ্ধার করতে ভ্যানচালক একরামুল গত গত ৯ অক্টোবর জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানতে পেয়ে নিজেকে বাঁচাতে পলাশী ইউপি চেয়ারম্যান কৌশলে ওই ভ্যানচালককে সোমবার রাতে বাড়িতে ডেকে নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ব্যবহৃত ১২টি ঢেউটিন ফেরত দেন। তবে সেগুলো ত্রাণ মন্ত্রণালয়ের সরবরাহকৃত ৪৪ মিলি গ্রামের নয়। ফেরত দেয়া ঢেউটিনে ত্রাণ মন্ত্রণালয়ের সিলমোহর নেই এবং এসব টিন ৩২ মিলিগ্রাম।

এ ঘটনায় প্রকৃত ত্রাণের টিন ও সোলারসহ স্বাক্ষর নেয়া সাদা কাগজটি উদ্ধার করতে রবিবার রাতে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই ভ্যানচালক একরামুল হক।

ভুক্তভোগী একরামুল হক বলেন, টিন দিতে চেয়ে দেড় বছর আগে আমার স্বাক্ষর নেন চেয়ারম্যান। সেই টিন দেড় বছরেও পাইনি। দেই দিচ্ছি বলে দেড় বছর অতিবাহিত হলে বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করি। এরপর বাড়িতে ডেকে নিয়ে চেয়ারম্যান ১২টি টিন দিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, ত্রাণ শাখার সরবরাহ করা ঢেউটিনে ত্রাণের সিলমোহর দেয়া রয়েছে এবং টিনগুলো ৪৪ মিলি গ্রামের।

পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলী ত্রাণের টিন আত্মসাতের বিষয়ে অস্বীকার করে বলেন, দেড় বছর আগেই প্রাপ্তি স্বীকার নিয়ে ত্রাণের ঢেউটিন একরামুলকে দেয়া হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765