শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মাহেন্দ্র—নতুনবার্তা

গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্র চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকুড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নরিমন মুন্সির ছেলে মাহেন্দ্র চালক শহিদুল মুন্সি (৩৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেন দিলু মুন্সির ছেলে বাবু মুন্সি (৩০)।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা কেউ দেখেনি। তবে মাহেন্দ্রটি সড়কের উপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।

তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে শহিদুল মুন্সির লাশ উদ্ধার করা হয়। বাবু মুন্সিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে মাহেন্দ্র চালক শহিদুল মুন্সি মাহেন্দ্র চালিয়ে ভাটিয়াপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765