বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গোপালগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার উপজেলার লোহারংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে বিদ্যালয়টির ক্যাচমেন্ট এরিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ঘটনার দিন সহকারী শিক্ষক ফিরোজা খানম দেরি করে বিদ্যালয়ে আসেন। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক লিপটি রানী পাল মৌখিকভাবে ফিরোজা খানমের কাছে জানতে চাইলে তিনি প্রধান শিক্ষক লিপটি রানী পালকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালমন্দ করেন।

লিপটি রানী পাল বলেন, ফিরোজা খানম প্রায়ই দেরি করে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের কাছে তার বাড়ি হওয়ার কারণে দুই-একটি ক্লাস নিয়েই বাড়ি চলে যান। এ বিষয়ে কোনো অভিভাবক কিছু বললে ফিরোজা খানম অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

আমি কখনও কিছু বললে তিনি আমাকে প্রায়ই মারতে আসেন। আমি বিষয়টি বিভিন্ন সময়ে ম্যানেজিং কমিটির সভাপতিসহ আমার অফিসারদের জানিয়েছি। কিন্তু আমি কোনো প্রতিকার পাইনি।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ফিরোজা খানম বিদ্যালয়ের সময়মতো উপস্থিত হন না। ঠিকভাবে ক্লাস নেন না। বিদ্যালয়ের যত সময় থাকে, তার অধিকাংশ সময়ে মোবাইলে কথা বলেন। আমরা কেউ কিছু বললে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

ফিরোজা খানম বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলেছে। তার কাছ থেকে শিক্ষার্থীরা কোনো নীতিনৈতিকতা শিখতে পারছে না। আমরা আমাদের সন্তানদের শিক্ষাজীবন নিয়ে চিন্তায় আছি।

এ বিষয়ে সহকারী শিক্ষক ফিরোজা খানমের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, প্রধান শিক্ষক লিপটি রানী পাল মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুছা বিশ্বাস বলেন, ফিরোজা খানমকে আমরা অনেকবারই সংশোধন হতে বলেছি। কিন্তু তিনি আমাদের কথা শোনে না। বিষয়টি আমি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বিদ্যারতন বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি সহকারী শিক্ষক ফিরোজা খানম দোষী হয় তা হলে বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765