বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




গোপালগঞ্জে শিক্ষককে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

গোপালগঞ্জে একটি হত্যা মামলায় সদর উপজেলার পাইককান্দি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জগলুল খানকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় স্কুলের সামনের রাস্তায় হাতে হাত ধরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাইককান্দি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান, সহকারী শিক্ষক ইকমত আলী, আব্দুর রহমান, এম এ মতিনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ১৯ জুলাই পাশ্ববর্তী শশাবাড়িয়া গ্রামে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই মামলায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক জগলুল খানকে হুকুমদারী আসামী করা হয়েছে। জগলুল খানের বাড়ি ওই গ্রামে হলেও তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে স্বপরিবারে গোপালগঞ্জ শহরে বসবাস করছেন। ওই হত্যা মামলা থেকে সহকারী প্রধান শিক্ষক জগলুল খানকে অব্যাহতির দাবী জানান বক্তারা।
প্রশংগত গত ১৯ জুলাই বেলা ১১টার দিকে নিজ বাড়িতে গিয়ে জসিমকে কুপিয়ে হত্যা করে বখতিয়ার ও তার তাল দলবল। এ ঘটনার পর জসিমের মা রেবা বেগম বাদী হয়ে বখতিয়ারসহ ২৭ জনকে আসামী করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765